সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হরমুজ প্রণালিতে হামলার শিকার আবুধাবিগামী জাহাজ

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

শনিবার ভোরে ঘটনাটি ঘটে। আনাদোলু এজেন্সির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থাও এ নিয়ে খবর প্রকাশ করেছে। হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানিয়েছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছিল, হরমুজ প্রণালির দক্ষিণ করিডরে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।

আরও পড়ুন: বিদেশি বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান তেহরানের

স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য উদ্ধৃত করে ফারস জানায়, আগুন নিয়ন্ত্রণ ও তেল ছড়িয়ে পড়া ঠেকাতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির অপর একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে সেখানে কোনো জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। বিশেষ করে আবুধাবির জাহাজে হামলার ঘটনায় উপসাগরীয় রাষ্ট্রগুলো ফুঁসে উঠতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হরমুজ প্রণালিতে হামলার শিকার আবুধাবিগামী জাহাজ

আপডেট টাইম : ০৬:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬